
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি, প্রিমিয়ার ব্যাংক কলাবাগান শাখার নিয়ন্ত্রণাধীন আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার শুভ উদ্বোধন করা হয়। (আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেড, নিচতলা, বাড়ি নং ১৯, রোড নং ০৮, ধানমন্ডি, ঢাকা)প্রধান অতিথি হিসেবে এ ব্রাঞ্চ'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. আনোয়ার হোসেন খান, এমপি, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী; উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি এবং এলিফ্যান্ট রোড শাখা প্রধান মো.জাকির হোসেন সহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: এখলাছুর রহমান ও মর্ডান হেলথ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












