এম রিয়াজুল করিম প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জনকারী রিয়াজুল করিম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্য কর্মকর্তা হিসেবে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্য কর্মকর্তা ছিলেন।
দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন রিয়াজুল করিম শাখা ব্যবস্থাপনা, করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ফিন্যান্স, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বিজনেস ডেভেলপমেন্টসহ বিভিন্ন খাতে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। আইসিএমএবির এ ফেলো মেম্বার দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি











