প্রিমিয়ার ব্যাংকের ১৯তম এজিএম সম্পন্ন

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। চেয়ারম্যান তাদের জানান, গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা ৩০ দশমিক ১২ শতাংশ বেড়ে ৪৩২ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম এ সময় ম্যানেজমেন্টের নানা পদক্ষেপ ও পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। এজিএমে ব্যাংকটির পরিচালক বিএইচ হারুন এমপি, আবদুস সালাম মুর্শেদী, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, বিকল্প পরিচালক এএইচএম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার চৌধুরী ও গোলাম আউলিয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহ আলম, শামসুদ্দিন চৌধুরী, এমএ আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক নাজিম উল্লাহ চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেনসহ ব্যাংকের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।