
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৯ ই মে ২০২৪ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সালেহ সদন কার্যালয়ে “মৃত্যুদাবী পরিশোধ” অনুষ্ঠিত হয়। বীমা গ্রাহক মরহুমা শাহিনা বেগম কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মৃত্যুদাবী চেক তার মনোনিত নমিনী বৃষ্টি আক্তার কে প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন মেহেদী, এসএমডি (উন্নয়ন), মাসুদা আক্তার আখি, এমডি (উন্নয়ন) সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ ।












