বাণিজ্য প্রতিমন্ত্রীকে সন্ধানী লাইফের প্রধান কার্যালয়ে ফুল দিয়ে বরন

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু),এমপি সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর প্রধান কার্যালয়ে উপস্থিত হলে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে অত্র কোম্পানীর মাননীয়
চেয়ারম্যান মুজিবুল ইসলাম, পরিচালক শাফাফ রহমান সাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার এবং ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ “ফুলের তোরা” প্রদান করেন। সন্ধানী লাইফের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণও উপস্থিত ছিলেন।