বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০১১ সালের ৭ই জুন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আতœপ্রকাশ করে যার ৫১% শেয়ার বারাকা পাওয়ার লিমিটেড এর মালিকানাধীন। পরবর্তীতে ২৮ই এপ্রিল, ২০১৪ সালে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। হোল্ডিং কোম্পানী বারাকা পাওয়ার এর সাফল্যের সাথে সংগতি রেখে বিপিপিএল দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রামে সফলভাবে ১টি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস ওয়েল ভিত্তিক আইপিপি পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করে। বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রীডে সরবরাহ করাই মূলত এ প্রতিষ্ঠানের মূল কার্যক্রম। এ প্রতিষ্ঠান ৪ই মে, ২০১৪ হতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার যোগান মেটাতে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২ টি পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করার অনুমোদন পেয়েছে যার একটি ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং অন্যটি ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড নামে নিবন্ধিত হয়েছে। উভয় প্রজেক্টই বিপিপিএল এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এবং সমজাতীয় ব্যবসায়িক কার্যক্রম এর সাথে জড়িত। আজ বুধবার মার্চ ২৮, ২০১৮ সন তারিখে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, হল-১ (গুলনকশা) এ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর আইপিও তে আসার প্রাথমিক কার্যক্রম হিসেবে রোড শো অনুষ্ঠিত হয় । কোম্পানি আইপিও এর মাধ্যমে পুজিবাজার থেকে ২২৫ কোটি টাকা তুলতে চায় যা দিয়ে আসন্ন ২ টি প্রজেক্টে আংশিক অর্থায়ন এবং কোম্পানির দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার পরিকল্পনা রয়েছে।
বিপিপিএল এর আইপিও কার্যক্রমে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড যথাক্রমে ইস্যু ম্যানেজার এবং রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে ।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানি চৌধুরী রোড শো প্রোগ্রাম উদ্বোধনের পর একে একে কোম্পানির পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এর সিইও হাসান জাভেদ চৌধুরী, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনজুর কাদির শফি, সিএফও জনাব মনিরুল ইসলাম, ইউসিবিএল ব্যাংকের এসইভিপি ও হেড অফ কর্পোরেট বিজনেস নুর মোহাম্মদ বক্তব্য রাখেন। প্রশ্নোত্তর পর্ব শেষে কোম্পানির চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন। ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড এর সিইও সালামুল লতিফ চৌধুরী এবং অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন। ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ আর্থিক প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তারাও রোড শো প্রোগ্রামে অংশগ্রহন করেন।











