
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক নগরের ওয়াসারোডস্থ জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তারা বিজয় দিবসের উপর আলোকপাত করেন। আলোচনা শেষে মাদ্রাসা ছাত্রদের কেরাত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহ্মাদ।











