সাবেক মন্ত্রী ও দেশের স্বনামধন্য রাজনীতিবিদ এম শামসুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক শোক বার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, এই মহান রাজনীতিবিদ আজীবন জনকল্যানের রাজনীতি করে গেছেন। একজন বিতর্কমুক্ত, পরিশীলিত ও উদার রাজনীতিবিদ হিসাবে তার সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে আছে। তার মত সদগুন সম্পন্ন রাজনীতিবিদ এখন রাজনৈতিক মাঠে বিরল। সিংহ হৃদয়ের অধিকারী জনাব শামসুল ইসলামের মৃত্যু জাতিয়তাবাদী রাজনৈতিক আদর্শ অনুসারীদের জন্য এক অপূরনীয় ক্ষতি। আল্লাহ তাকে শ্রেষ্ঠতম প্রসংসিত স্থানে অধিষ্ঠিত করুন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।











