বীমা খাতের বিতর্কিত নায়ক “ড: সারোয়ার জাহান জামীল”
খোন্দকার জিল্লুর রহমান :
ভিশন ৪১ কে সামনে রেখে দেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রার পুর্ব মুহুর্তেও বীমা খাতটি একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে। বলা চলে বীমাখাতটি স্বল্প কিছু অদক্ষ, অযোগ্য আর দূর্নীতিবাজ লোকের কারনে একেবারেই বেদখলে চলে গেছে, চলছে দুর্নীতির মহা উৎসব। আর এই দুর্নীতি, অযোগ্যতা, অনিয়ম, অর্থ আত্মসাতসহ বীমা খাতকে অস্থিরতার আরেক নায়ক মেঘনা ইন্স্যুরেন্সের বহিস্কৃত সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সারোয়ার জাহান জামীল আবারো বীমা খাতে ??? । একেএম সারোয়ার জাহান জামীল এর দুনীতির প্রমান এবং আর দুনীতাি না করার প্রমান স্বরুপ মুচলেকার কপি সংযোযিত করা গেল।

একটা দেশের টেকসই অর্থনীতির জন্য সে দেশের বীমা খাতের অবদান অনস্বীকার্য। অর্থনীতির মূল মেরুদন্ড এই খাতটি। আন্তর্জাতিক বিনিয়োগের বড় একটি অংশই নির্ভর করে সেদেশের বীমাখাতের স্থিতিশীল পরিস্থিতির উপর। ব্যাংকিং আমদানী-রপ্তানী, শেয়ারবাজার বা শিল্প বিকাশের পাশাপাশি বিনিয়োগ পুনঃ বিনিয়োগের আর্থিক সার্কেলটি মূলত বীমা নির্ভর। আর এ সব কাজের জন্য দেশের ব্যাংক বীমা প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা ও সূচকের স্থিতিশীলতা নির্ভর করে।
বর্তমানে আমাদের দেশের বীমা খাতের চরম অব্যবস্থাপনা, নৈরাজ্য ও দূর্নীতির পেছনে ইন্স্যুরেন্স ডেভলাপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরেটি (আইডিআরএ) এর আইনী দূর্বলতা, স্বজনপ্রীতি, অনিয়মকে দূষছেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। তাদের মতে ইন্স্যুরেন্স ডেভলাপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরেটি (আইডিআরএ) এর কর্তা ব্যক্তির প্রশাসনিক অযোগ্যতা, অতিলোভ ও আইন ভাঙার প্রবণতার পাশাপাশি দূর্নীতি ও স্বজনপ্রিতির কারণে তাদের অধীনস্থ প্রতিষ্ঠান বা কোম্পানীগুলো নির্লজ প্রতারণায় নেমে পড়েছে। নিয়ন্ত্রক সংস্থার কারনেই অর্থনীতির সুশাসনের প্রয়োজনটাই ভুলতে বসেছে সংশ্লিষ্টরা।

নিকট অতিতে মেঘনা ইন্স্যুরেন্সের অনিয়ম, দুর্নূীতি, অর্থ আত্মস্বাতসহ চরম দুর্দশার জন্য প্রমানিত ও স্বিকৃত একেএম সারোয়ার জাহান জামীল মেঘনা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইন্স্যুরেন্স ডেভলাপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরেটি (আইডিআরএ) কর্তৃক বহিস্কৃত হন। পরবর্তিতে ইন্স্যুরেন্স ডেভলাপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরেটি (আইডিআরএ) এর নিকট নিজের অন্যায়, অনিয়ম ও অবৈধতার বিপক্ষে মুচলেকা দিয়ে দীর্ঘ সময় (প্রায় দুই বছরেরও বেশি) বীমা সেক্টরের বাহিরে থাকার পর এখন আবার প্রথম শ্রেনীর কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এটা একদিকে যেন বীমা খাতের জন্য অশনি সঙ্কেত অপরদিকে বীমা কোম্পনিগুলির জন্য চিন্তা ভাবনা করা উচিত বলে অনেকে মনে করেন।
একেএম সারোয়ার জাহান জামীলের মত লোকগুলি খুবই সুকৌশলে প্রথম শ্রেনীর বীমা কোম্পানিগুলির চেয়াম্যান এবং পরিচলকদের স্বপ্ন দেখিয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে কোম্পানির শীর্ষ পদে আসিন হয়ে কোম্পনি এবং দেশের আর্থীক খাতকে বারটা বাজিয়ে স্বীয় স্বার্থ হাসিল করার চেষ্টা করেন।
এদিকে আমাদের নখ-দন্তহীন বাঘখ্যাত ইন্স্যুরেন্স ডেভলাপমেন্ট এন্ড রেগুলেটরি অথোরেটি (আইডিআরএ) এর কর্মকর্তারা নিজেদের অযোগ্যতা, অদক্ষতা ও সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে অটল থাকতে না পেরে এসব লোকেদের সাথে টম অ্যন্ড জেরি খেলার মাধ্যমে বীমাখাতের অভিভাবক প্রতিষ্ঠান এবং বীমা খাতটিকে উন্নয়নের পরিবর্তে বিতর্কিত করে রেখেছেন।












