
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সাথে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনারশীপ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকাস্থ এসএসএল ওয়্যারলেস-এর প্রধান কার্যালয়ে সমঝোতা এই স্মারক স্বাক্ষর সম্পাদিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এসএসএল ওয়্যারলেস-এর চিফ অপারেটিং অফিসার মোঃ ইফতেখার আলম ইসহাক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর কর্পোরেট বিজনেস প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা, এক্সিকিউটিভ অফিসার মোঃ কামরুল হাসান ও এসএসএল ওয়্যারলেস-এর সিনিয়র ম্যানেজার (বিএফএসআই) মোঃ রাহাত হোসেন প্রমুখ।












