মার্কেন্টাইল ইসলামী লাইফের কক্সবাজার বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আলহামদুলিল্লাহ মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোগে ১৭ ও ১৮ মার্চ২০২৩ দুদিন ব্যাপি কক্সবাজার বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠান২০২৩ হোটেল বিচ ওয়ে, কক্সবাজার -এ কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন এর সভাপতিত্বে সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় সদস্য(লাইফ) জনাব কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আব্দুর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হেড অব স্মার্ট প্রজেক্ট ও এএমডি জনাব মোহাম্মদ এমরান, চট্টগ্রাম ডিভিশন ইনচার্জ ও এএমডি জনাব মোহাম্মদ মীর হোসেন এবং কোম্পানির ওয়েস্টার্ন রিজিওন ও এএমডি জনাব মোঃ ফাখরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কামরুল হাসান ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং অতিথিবৃন্দ কক্সবাজার বিজয়ী কর্মকর্তাগনকে ক্রেস্ট সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ রেফেল ড্র ও পুরস্কার বিতরণ প্রদান হয়।