যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে চিকিৎসা সেবা

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে গান্দাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, কাজিপুর, সিরাজগঞ্জে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে. এম. মুর্শারাফ হুসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম। যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ,ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারন মানুষ । অনুষ্ঠানে প্রায় ৩৫০০ জন রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৫২৫ জন রোগীকে চক্ষু অপারেশন জন্য তালিকাভুক্ত করা হয়।