যশোর মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফের এর অফিস উদ্ভোধন ও উন্নয়ন সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১০ আগষ্ট ২০২৩ বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিস উদ্ভোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান, (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জল হোসাইন মানিক, সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, জিএম- মোঃ মনিরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন মনিরামপুর এজেন্সী অফিসের ইনচার্জ ও এজিএম মোঃ আব্দুল ওয়াহেদ।