“লক্ষ্যমাত্রা অর্জনকারীদের ০৩টি ব্রান্ড নিউ কার হস্তান্তর করলো মার্কেন্টাইল ইসলামী লাইফ”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়, বোর্ড রুমে 05/03/2022 Bs গাড়ির চাবী হস্তান্তর সম্পন্ন হয় । অনুষ্ঠানে ০৩( তিন) জন লক্ষ্যমাত্রা অর্জনকারী যথাক্রমে বাশখালী সার্ভিস সেন্টার ইনচার্জ মাওলানা জাফর ইকবাল, খুলনা সাউথ ওয়েস্ট সার্ভিস সেন্টার ইনচার্জ বাবু প্রতুল হালদার ও প্রাক্তন নীলফামারী সার্ভিস সেন্টার ইনচার্জ -বর্তমান ঠাকুরগাঁও ডিভিশন ইনচার্জ, মোঃ আব্দুর রশিদ কে গাড়ির চাবি হস্তান্তর করেন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস এর মাননীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদ্যাক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম নাছির উদ্দিন।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি শেখ আব্দুর রশিদ, ঢাকা রিজিওন ইনচার্জ ও এএমডি মোঃ মজিবুল মাওলা লিটন, ইস্টার্ন রিজিওন ইনচার্জ ও এএমডি মোহাম্মদ মীর হোসেন, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ ও এএমডি মোঃ ফাখরুল ইসলাম এবং কোম্পানির স্মার্ট প্রকল্পের ইনচার্জ ও এএমডি মোহাম্মদ এমরান উপস্থিত থেকে মূল্যবান মতামত ও আলোচনা পেশ করেন ।
এসময় কোম্পানির প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ স্মার্ট প্রকল্পের দুজন এএডি উপস্থিত ছিলেন। সভায় ২০২২ সালের বিজনেস প্লান ও করনীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।