
কলমে : খোন্দকার জিল্লুর রহমানঃ
তারিখ : ২৪/০৯/২০২২
—————————–
নিস্তব্ধতার নিঃশব্দতায় আমি হয়ে আছি আবদ্ধ
আমার নেই কোন বাক-শক্তি
কিভাবে আবদ্ধতা থেকে পরিত্রান পাব আর
কিভাবে সমাদান এর থেকে মুক্তি।
বুঝতে পারিনা বুঝাতে পারিনা মানব জীবনের যত
সংশয় বিক্ষুদ্ধতার অবকাশ ঢাকা পড়ে আছে অনবরত।
নিষ্পিষ্ট হয়ে আছে মানবতার ইতিহাস ক্ষত-বিক্ষত
অমানবিকতার জালে আবদ্ধ হলে মুক্তি আসলে কোথায়
এর স্বস্থি পাবে না কোথাও যাও তুমি যখন যেথায়,
যুক্তিতে মুক্তি খুঁজে পাইনা এর কোনো সংস্কার
কিন্তু চালিয়েছি একের পর এক চেষ্টা করে যাওয়ার।
ছলেবলে এর প্রতিকারের কোথায় যে মুক্তি আমার
চেষ্টা করে যাই দুর্ভেদ্য দেয়াল ডিঙ্গিয়ে এগিয়ে চলার।
উদ্ধার হওয়া যায়না এর বেড়াজালের চোরাবালি থেকে
প্রতিকার পাওয়ার আশা জীবনের প্রতীক্ষা বলার।
অপেক্ষার সবকিছুই যেন একটা গোলক ধাঁধা
কে করবে সমাজ বিবর্তনের ইতিহাস সৃষ্টি
সবকিছুই যেন হয়ে আছে পুরোপুরি সংস্কারের বাধা
পদে পদে আবদ্ধ করে আছে আমাদের সংস্কৃতি ও কৃষ্টি।
সবকিছু অতিক্রম করা দুঃসাধ্য চেষ্টার নিস্ফল সাধনা
এর পাশে থেকে থেকে কিভাবে মুক্তি পাওয়া
অদৃশ্য শক্তি কোন চেষ্টাকেই সফল হতে দেয় না।
সান্তনায় আমার মনের নিকৃষ্টতা ঢেকে রেখে আছে
নিজেকে ভুলে থাকতে সময় পর্যন্ত মনের অভিলাষে
শত ইচ্ছা ও শত অভিব্যক্তিতে হয়না কার্য সাধন
পেতে হয় তিরস্কার অসম্মানে বিবেক পতনে মরন !!!












