শিরোনাম :- আমি চিনি


 🖊 : তনুশ্রী বিশ্বাস
===============

বৃহৎ এ পৃথিবীর মাত্র এককোনাও কি
আমি চিনি?
মনে জাগে ছুটন্ত ভাবনা,যেন সবকিছুই
আমি চিনি।
বকুল ফুলের মিষ্টি সেই গন্ধ সেটাতো
আমি চিনি।
রামধনুর ওই সাতটি রঙে আকাশ নিজে সাজে,সেও
আমি চিনি।
মানুষের রং ভিন্ন, মত ভিন্ন কিন্তু রক্ত এক, সেটাও
আমি চিনি।
পাতার রঙ সবুজ,ফুলের রঙ ভিন্ন,সেও
আমি চিনি।
গিরগিটি রং বদলায়,মানুষ বদলায় স্বভাব!তাও
আমি চিনি।
ঘাসের আগায় শিশির বিন্দুতে ঊষার কিরণ
আমি চিনি।
মেঠো পথে টুকপাতাওয়ালার গ্রাম‍্য গানের
সেই সুর আমি চিনি।
চাষীরা বাঁচে আশায় নতুন ফসলের ভরসায়,
সেই মুখ আমি চিনি।
নতুন চারা গাছ জন্ম নেয় প্রকৃতির ঔরসে,
সেই সৃষ্টি আমি চিনি।
রাঙ্গা বউয়ের খোপায় গাঁথা কনকচাঁপা ফুলের
সেই সুভাস আমি চিনি।
বৃহৎ এ পৃথিবীর মাত্র এককোণার কোনা চিনেও
কতটুকু আমি চিনি!