

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১৯/০৯/২০২২
আমি শিল্পিকে দেখিনি দেখেছি শিল্পির তুলির আঁচড়
যার শক্তিতে দেখায় ক্ষত-বিক্ষত মাঠ ঘাট পল্লি প্রান্তর।
উগ্রবাদির উগ্রতা থেকে শুরু করে রক্তচোষা হায়েনার ছোবল
দেখিয়ে দিয়েছে তুলির রঙ্গেতে বাস্তবতা নিরন্তর।
বাঁশের কঞ্চি থেকে হাতের লাঠি কোন কিছুই পড়েনি বাদ
সফলতার মাঝে আঁকিয়ে রেখেছ যেসব চিহ্ন,
কালভদ্রে আবার রোদ্র মুর্তিতে উজ্জীবিত জাতিকে নিয়ে
ভেঙ্গেচুরে করে দিয়েছ সব ছিহ্ন ভিন্ন।

তুলির আঁচড়ে বাদ পড়েনাই তর-তাজা রক্তের ইতিহাস
যে যাই বলুক এসব নয়তো ঠাট্টার পরিহাস।
তীব্র ঝাঁকুনির তুলির আঁচড়ে দেখিয়েছ বিক্ষুদ্ধ ক্ষত,
যার বিষক্রিয়ায় বিবেক করে তোলে ক্ষত-বিক্ষত।
অনাগত প্রজন্মের ভবিষ্যত নিয়ে আঁকিয়ে রেখেছ বহু আলপনা
শিল্পির তুলি ছাড়া যা করেনি কেউ কোন দিন কল্পনা।
মাথায় গোল বাঁধে কি যে সব হিজি বিজি ভাবনা
ফুটিয়ে তোলে তুলির আঁচড়ে ইতিহাসের স্বাক্ষী সব ঘটনা।
পাতা ঝরা গাছ আর ছিহ্ন মুন্ডের আছে যত ইতিহাস
লোকে যত করুক অত্যাচার অবিচার হোক নিস্পিষ্টতার পরিহাস।
করেনা কোন পরোয়া ধারে নাকো ধার খুঁজেনা স্বার্থের অধীকার
তবুও রেখে যায় তুলির আঁচড়ে প্রতিবাদি চিত্র-শিল্পের অঙ্গিকার।

উত্থান পতন জাতিগত নিধন ভেসে উঠে সেই তুলির আঁচড়ে
মুক্তির উল্লাস কারাগারের ইতিহাস স্বাক্ষী থাকে রঙ্গের চাদরে।
আমরা দেখেছি অনেক নগ্ন দেহে খুবলে খাওয়া ক্ষুধার্ত শকুনের দল
আবার দেখেছি সারি সারি লাশের উপর নিত্যকরা হায়েনার দখল।
চেষ্টা করেও দিতে পারিনাই ফিরিয়ে তোমাদের বঞ্চিত অধীকার
রঙ্গতুলিতে রেখেগেছি স্মৃতিচিহ্ন আগামি প্রজন্ম করবে এর প্রতিকার।
====











