

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
শক্ত করে হাতটা ধরলে পড়বেনা আর পিচলে
ঠকবেনা আর মুল্য বোধে সঠিক মানুষ চিনলে।
হাম্ছে বড়া ভাব দেখালে মহৎ হওয়া যায় না
বাঁকা চোখে দেখবে সমাজ করবে মানুষ ঘৃনা।
দান খয়রাত যতই করো কেউ রাখবেনা স্মরন
মানুষকে সম্মান না করলে হয়না নিজের মূল্যায়ন।
বাদ অপবাদ যতই থাকুক গোপনে মনের মাঝে
বাহির থেকে কখনোই তা লাগাবেনা হীন কাজে।
সেবার কাজে নিয়োজিত হলে করবে সবাই বরন
লোভের মাঝে ক্ষোভ তৈরিতে আসতে পারে মরন।
চরিত্রটা থাকলে ভালো ভাসবে জনপ্রিয়তার তুঙ্গে
আম-জনতা সব সময়ে থাকবে তোমার সঙ্গে।
আঁধার পেরিয়ে আলোর পথে তোমার জীবন চলা
পাড়া পড়শি শুনবে সবাই তোমার কথা বলা।
মন্দ কাজের মন্দ সাজের মর্যাদা কেউ পায়না
নিজে নিজে মহৎ সাজলে মহৎ হওয়া যায়না।
তার চেয়ে চল সবাই মিলে করব ভালো কাজ
কেউ করবেনা সমালোচনা পরাবে মাথায় তাজ।












