

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৫০৮২০২৪ বিকেলে
আমি লিখব,আমি সবকিছু লিখে যাব,
ইতিহাস লিখে যাব কলমে কাগজে আর খাতায়।
আমি লিখব,আমি সবকিছু লিখে যাব,
সবকিছু লিখে যাব ইতিহাসের পাতায় পাতায়।
আমি কাগজে লিখে যাব আবু সাইদের নাম,
আমার প্রজন্ম দেয়ালে আঁকবে তোমার ছবি।
তোমার প্রশাসন আবু সাইদকে করেছেন গুলিবিদ্ধ
বিশ্ববিবেক নিস্তব্দ হলেও নিরব থাকেনি কবি।

মুগ্ধ এসেছিলো পানি দিয়ে তৃষ্ণা মিটাবার তরে,
তোমার প্রশাসন দিয়েছে মুগ্ধের বুক ঝাঁঝরা করে।
আমি ভুলে যাইনি আবরার ফাহাদের মৃত্যুর যন্ত্রনা
প্রতিশোধ নেবার জিঘাংসায় ছিল গোপন পরিকল্পনা।
আমি ইতিহাস লিখবো স্বৈরাচারির কলঙ্কিত ইতিহাস
আমার প্রজন্ম তোমাদের নিয়ে করবে নিত্য উপহাস।
প্রশাসনকে দিয়ে করতে চেয়েছিলে সবকিছু সাফ
আমার প্রজন্ম স্লোগানে উঠালো ইনকিলাব ইনকিলাব।
নগ্ন আক্রোশে চেয়েছিলে প্রজন্মকে দমিয়ে রাখতে
আমার প্রজন্মের কাছে বাধ্য হয়েছো পালিয়ে যেতে।
আমি রক্ত দিয়ে লিখে যাবো তোমার মিথ্যার ইতিহাস
আমি লিখে যাবো ক্ষমতালিপ্সু স্বৈরাচারের নগ্ন বাহাস।
কাগজে কলমে লিখবো সত্য গনহত্যার যতসব প্রমান,
গুলিতে গুলিতে কেড়ে নিয়েছো শতশত তাজা প্রান।

জাতির পিতাকে জুতোর ফিতা বানিয়ে হওনি তবু ক্ষান্ত
রক্তের পিপাসায় বারে বারে তাই হয়ে উঠেছিলে অশান্ত।
আমি লিখে যাব, ৪ বছরের শিশুকে গুলিকরার ইতিহাস
আমি লিখে যাব, ৭ বছরের কিশোরকে হত্যার ইতিহাস।
রুখে দাঁড়ানো প্রজন্মের রক্তের দাগ লিখা হবে কালেকালে
রঙ্গতুলির কারুকার্যে সোভা পাবে এসব দেয়ালে দেয়ালে।
আমি লিখে যাব, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না
জাতিকে কলঙ্কিত করলে ইতিহাস তাকে মনে রাখে না…
ক্ষমতার প্রহসন জাতিগত নিধন করেছিলে ১৬ বছর ধরে,
যেভাবে পালিয়ে গিয়ে নিক্ষিপ্ত হলে ইতিহাসের আস্তাকুঁড়ে।












