খোন্দকার জিল্লুর রহমান :
তুমি শেষ বিকেলে আমায় যখনই ডাক দিয়েছ
আমার মনে তখনই যেন কিছু একটা এগিয়ে নিয়েছে,
তোমার সূর্যের খরতাপে আমার পিঠ পুড়িয়ে ফেলেছে,
তোমার বানের জলের কঠিন চাপে দেহটা মোর ডুবিয়ে গিয়েছে।
শুন্য স্থানটা আবার পুর্ণ করা নয়তো অনেক সোজা
মাথায় যেন চেপে আছে অনেক কঠিন ভারি বোজা,
হারানো হিয়ার নিকুঞ্জ পথে যখন-ই আপন কাউকে খুজি
সে কখনো আমার হবে কি আর মনকে বুঝাই রোজ-ই।

যার ছবি আঁকিতেছি শয়নে স্বপনে কল্পনাতেও মাঝে মাঝে
সেই স্থানটুকু কেউ পারবে কি ভরাতে দীপ্ত রঙ্গিন সাজে,
স্নেহ মমতায় গোপনে যারই সাথে কেটেছি হাজারও রাত,
হারিয়ে গিয়েছে সে অপলকে আজ হৃদয়ে করে শত আঘাত।
ভোরের ললাটে চুমু খেয়ে যাকে শুরু হত পথ চলা
অতৃপ্ত মনের জমানো কথাগুলি আজ রয়ে গেছে না বলা,
বলেছিলে সেদিন তোমার আমার সব বুঝে নেব একসাথে
আজ কেন তুমি, চলে গেলে একাকি সুদুর নির্জন নিরালাতে।












