সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১৩/০৭/২০২৩ বৃহস্পতিবার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত পলিসি গ্রাহক সোহরাব মোল্লার মেয়াদোত্তর বীমাদাবীর ৯,৭১,৫৯৪/- (নয় লক্ষ একাত্তর হাজার পাঁচশত চুরানব্বই) টাকার চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের এর নিকট হস্তান্তর করেন কোম্পানীর মাননীয় পরিচালক শাফাফ রহমান সাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, এডিএমডি আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার এবং ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ। এছাড়াও দাবী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তারিকুর রশীদ সহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।