সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক এস এম নাসের উদ্দিন চৌধুরী মেয়াদোত্তর বীমা দাবীর ৩৮,৪১,৫২১/- টাকার চেক কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। উল্লেখ্য যে, উক্ত বীমা গ্রাহক সারভাইবাল বেনিফিট হিসাবে ১২,৫০,০০০/- টাকা পূর্বেই গ্রহন করেছেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আজাদ ।