সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেডের ভাইস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে পুনরায় নির্বাচিত হন। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।
তিনি এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, ফুলবাড়ি টি এস্টেটস লিমিটেড, এম আহমেদ কোল্ড স্টোরেজ লিমিটেড, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং লিমিটেড ও এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি