অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে চলতি বছরের সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয় বলে আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩১টি ব্র্যান্ডকে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আইপিডিসি’র পক্ষে কোম্পানির ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস মো. কায়সার হামিদ পুরস্কার গ্রহণ করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।











