
খোন্দকার জিল্লুর রহমান :-
তমসা হেরিলে যাহারে তুমি
রাখিও স্মরনে তব হায়,
রাত কেটেও যদি ভোর হয়ে যায়।
আমার সাথে আবার দাও যদি দেখা
উজানে না হয় ভাটির টানে হলেও,
সুর্যোদয়ে… ভোরের শিশির ভেজা পায়।
দীঘল রাতের আঁধার পেরিয়ে
নিশুথি রাতের আদর হারিয়ে,
একাকিই চলেগেছ নির্জুম নিরালায়।
মাধুবি লতার ছায়াপথে হায়
লুকিয়ে রয়েছ একাকি তারায় তারায়,
খুঁজেছি তোমায় ভোরের শিশির ভেজা পায়।
আজো আমি খুঁজি মনে মনে একা
দাড়িয়ে দাড়িয়ে দক্ষিনের জানালায়,
হুতুম পেচার মত নির্ঘুম রাত কেটে যায়।
তবু তুমি ঠায়, দাড়ীয়ে হিমেল হাওয়ায়
জীবনের ক্রান্তি-লগ্নে দিয়েছি দুহাত বাড়িয়ে,
এসো জড়িয়ে নিতে ভোরের শিশির ভেজা পায়।

নিজেকে হারিয়ে তুমি আছো অবিচল
ধরাধামে কেহ নাই তোমার অবিকল,
স্নেহ-মমতার পথ যদি না শেষ হয়ে যায়।
মৃদু স্বরে মাধুরি দিয়ে ডেকেনিও আমাকে
সাড়া দেব শেষ মুহুর্তেও ফিরে এসো তাই,
আলিঙ্গন করে নেব ভোরের শিশির ভেজা পায়।
শত ইচ্ছা শত কথা শুধাব তোমায়
রাখিব সযতনে থাকবে গোপনে গোপনে,
যদিও একা একা জীবন পুড়িয়ে যায়।
মখমলের চাদর পালঙ্কে বিছিয়ে দিয়ে
নিশিথে মনের ভালবাসায় রাঙ্গিয়ে নিয়ে,
এক হয়ে বেড়াব দুজনে ভোরের শিশির ভেজা পায়।
—————-***————–
www.arthoniter30dinbd.com












