ন্যাশনালটি কোম্পানীর আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন


দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত “৭ম আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯” এর আওতায় ফুড এন্ড এ্যলাইড কোম্পানীস ক্যাটাগরীতে ন্যাশনাল টি কোম্পানী রৌপ্য পদক অর্জন করে।
দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ন্যাশনালটি কোম্পানী লিমিটেডের বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন করে “৭ম আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯” এর আওতায় ফুড এন্ড এ্যলাইড কোম্পানীস ক্যাটাগরীতে ন্যাশনালটি কোম্পানীকে রৌপ্য পদকে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৩শে জানুয়ারী হোটেল র‌্যাডিসনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এইচ,এস,এম জিয়াউল আহসান ও কোম্পানী সচিব এ,কে, আজাদ চৌধুরীর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (অনলাইনে). বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, “৭ম আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০১৯” এর জুরি বোর্ড এর চেয়ারম্যান ডঃ এ বি মির্জা আজিজুল ইসলাম (অনলাইনে), দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মুজাফ্ফর আহমেদ, এফসিএমএ, এফসিএস এবং চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এবং অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।