“ইস্টার্ন ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান”

 

অর্তনীতির ৩০ দিন ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।