অর্থনীতির ৩০ দিন অনলাইন ডেস্ক :
বেস্ট ইলেক্ট্রনিক্সের বাৎসরিক ডিলার সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কক্সবাজারের স্যায়মান বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলন হয়। এতে সারাদেশের শতাধিক ডিলার ও বেস্ট ইলেক্ট্রনিক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৭ সালের সেরা ডিলার হিসেবে মোটরসাইকেল জিতে নেন বগুড়ার শেরপুরের সিনথিয়া ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী শফিকুর রহমান। তিনিসহ আরও অর্ধশত ডিলারের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা ও বিদেশ ভ্রমণের টিকেট তুলে দেন বেস্ট ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ আশহাব জামান।
অনুষ্ঠানের শেষে ২০১৮ সালের মধ্যে বেস্ট ইলেক্ট্রনিক্সের ২০০ ডিলার লক্ষ্যমাত্রা, দিক-নির্দেশনামূলক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ বিজ্ঞপ্তি।











