

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণার ঠিক পরের দিনই পরিকল্পিত লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার । ঘোষণার আগের দিন সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হলেও হঠাৎ করেই মাত্র ৩ টাকায় ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৪৯৮ টাকার শেয়ার ফারইস্ট ইসলামী লাইফ মাত্র ১২ লাখ ৯২ হাজার ৯৪০ টাকায় বিক্রি করে। শেয়ার গুলো ফারইস্ট ইসলামী লাইফের নিজস্ব পোর্টফলিও থেকে ব্যক্তি পোর্টফলিওতে স্থানান্তর করা হয়েছে। শেয়ার ক্রয়ে বাজার মুল্য ৩০ টাকার বেশি হলেও বিক্রি করেছে মাত্র ৩ টাকা দরে। তাও আবার সম্প্রতি দেউলিয়া হওয়ার পথে আলোচিত জীবন বিমা খাতের কোম্পানি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফারইস্ট লাইফ সিকিউরিটিজ বিক্রি করে লংকাবাংলা সিকিউরিটিজের এক নারী গ্রাহকের কাছে।
লেনদেনের চিত্রে দেখা যায়, বিমা খাতের এই কোম্পানিটির শেয়ার পরিকল্পিতভাবে কোম্পানিটির ৪ লক্ষ ৩০ হাজার ৯৮০টি শেয়ার মাত্র ৩ টাকা দরে লেনদেন করে ঐ গ্রাহকের নিকট। লেনদেন শুরুর মাত্র ১ মিনিটের মধ্যে অর্থাৎ ১০টা ৩৩ সেকেন্ডে (৩৩ সেকেন্ডে) এসব শেয়ার লেনদেন করেছে। জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আরেক কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিজস্ব কোড থেকে এসব শেয়ার প্লান করেই লংকাবংলা সিকিউরিটিজের একজন নারী গ্রাহকের নিকট এসব শেয়ার ক্রয় দেখান। এখন প্রশ্ন হলো এই বিপুল পরিমান শেয়ার এত কম সময়ে কম দরে একটি কোম্পানির নিজস্ব পোর্টফলিও থেকে ব্যক্তির পোর্টফলিওতে গেলো কেন এবং কি উদ্দেশ্যে? অতিতে এই ধরনের কারসাজি আর কখনও দেখা যায়নি। কোন ব্যক্তি বিশেষ সুবিধার জন্য উভয় পক্ষ পরিকল্পিতভাবে এই শেয়ার লেনদেন সংগঠিত করেছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
যোগাযোগ কের জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি খতিয়ে দেখছে এবং শেয়ার লেনদেনে কারসাজি প্রমানিত হলে ব্যবস্থা গ্রহন করবে সংস্থাটি।
এ ব্যাপারে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম জানান, বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো।ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। তবে এই লেনদেনটি বাতিল করা হবে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ ৩৩ টাকা ৫০ পয়সা এবং সর্বোনিম্ন ৩ টাকা দরে লেনদেন হয়েছে।লভ্যাংশ ঘোষণার পরের দিন বাজারে শেয়ারের দর কমা বাড়ার ক্ষেত্রে কোন সীমা না থাকায় ভয়াবহ এই দরপতন ইতিহাসে প্রথম। আগের দিনে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়, যা আজ মাত্র ৩ টাকায় বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হয়।
লেনদেনের বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের সিইও বলেন, আমাদের একজন ক্লায়েন্ট অনলাইনে এ লেনদেন টি করেন এবং ফারইস্ট লাইফ সিকিউরিটিজের সিইও নাজমুন মনির বলেন, এটা কিভাবে হলো আমি বলতে পারবো না।
একদিন আগে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।সুযোগ বুঝে লভ্যাংশ ঘোষণার পরের দিনই ফারইষ্টের দুষ্টচক্রের কোম্পানিটির শেয়ারে এমন জালিয়াতি দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য হতাশা ব্যঞ্জক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
৩১ মার্চ, ২০২১এ সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫২ পয়সা ছিল। অপরদিকে গত ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৭৪ পয়সা।
উলেখ্য যে বিমা খাতের এই কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ‘বি’ ক্যাটাগরিতে ।












