খোন্দকার জিল্লুর রহমান :
তারিখ : ১৮/০৮/২০২২
আমার বুকের ভিতর বয়ে চলেছে
বিষন্নতার বহমান নদী,
দিন নেই রাত নেই ছুটে চলা তার
অবিরাম নিরবধি।
ক্ষুদ্র হৃদয়ে প্রবল প্রতাপে তার
দীর্ঘস্থায়ী বসবাস,
খুজে ফিরি তারে বারেবারে তাই
ফেলিয়া ক্লান্তির নিশ্বাষ।
হৃৎপিন্ডের ভিতর চুপিসারে এসে
স্থায়ী তার পথ চলা,
মানে না শাসন মানে না বারন
বুঝেনা কোন ছলা-কলা।
রক্তের সাথে মিশে গিয়ে তার
সম্পর্কের অগ্রগতি,
দখল করে নিয়েছে সম্পুর্ন হৃদয়
না দিয়ে কোন বিরতি।
বিষন্নতার বেড়াজালে কখন যে আমার
কেড়ে নিয়ে গেল মন,
ক্রমান্ময়ে একটু একটু করে তার
অবাদে নি:শদ্ধ বিচরন।
হাতপাখা বৈদ্যুতিক পাখাতেও যেন
জুড়ায় না তার মন,
এয়ার কুলারেও পারেনা দুর করতে তাকে
অকারনে তাড়ায় সারাক্ষন।
বারে বারে বলি ক্ষমা কর মোরে
বিষন্নতার গ্রাস হতে তুমি,
তোমার কারনে শতস্পুর্ত মনে পারিনা
সবার সাথে চলতে আমি।
দিন চলে যায় কর্মমুখর সবার সাথে
রাতে নির্ঘুম দু-নয়ন,
চুপিসারে এসে ভালবাসা দিয়ে কখনযে
বিষন্নতায় ছোঁয়ে দিলে মন।












