
ক
লমে : খোন্দকার জিল্লুর রহমান–
তারিখ : ১২/১১/২০২২
ফেলে আসা দিন স্বপ্ন রঙ্গিন বারে বারে মনে পড়ে
স্মৃতি যেন আজ অতিতের সাজ মনে মনে নিত্য করে,
ঘুরে ফিরে তাই বারে বারে তাকাই অতিতের দিকে
মন বলে তাই ফিরে যেন যাই শৈশবের স্মৃতি থেকে।
মাঠে ঘাটে যেন সবুজের চাদরে এঁকেছে তুলির আলপনা
মনে পড়ে যায় স্মৃতির পাতায় কষ্ট পাওয়ার কল্পনা,
পাড়া প্রতি বেশির নিবিড় মমতায় কেটে যেত সারা বেলা
ফেলে আসা দিনের কথা ভেবে ভেবে হয়ে উঠি চঞ্চলা।
মাঠে ঘাটে সব খোলা মেলা ছিল বাধাহীন চলাফেরা
দিবা নিশি যাই ঘুরে ফিরে তাই সন্ধা হলে ঘরেফেরা,
সাঁঝ বেলা সবে ফিরে এসে ঘরে জ্বালিয়ে মোমের বাতি
মনো যোগ দিয়ে লেখা পড়া করে কাটিয়ে দিতাম রাতি।
ভোর বেলা গিয়ে কাজ ছিল সবার ভোরের সূর্য দেখা
ভেজা পায়ে এসে অজু করে আবার মক্তবে পড়া শেখা,
সন্ধা বেলা সবে জড়ো হত আবার দেখিতে সূর্য ডুবা
ধীরে ধীরে যেন পাটে যায় সূর্যের সোনালী রঙ্গ মাখা।
বিলে মাছ ধরে বাড়ী ফিরে এসে লাফিয়ে গোসল করি
কাদা মাটি জল গায়ে মেখে থাকায় মায়ের রাগে মরি,
তবু যেন আজ মনে পড়ে সেই শৈশবে হারানোর ব্যাথা
হেরে যাই তবু নিজে নিজে আজ পুরোনো দিনের কথা।
—-×××—-












