

: খোন্দকার জিল্লুর রহমান
তোমার অপেক্ষায় আমি দীর্ঘ পথ হটেছি
কারণ, তুমি নারী
তোমার জন্য আমি সবকিছু করতে পারি।
তোমার আলোকে আমি আলোকিত হয়েছি
কারন, তুমি নারী
তোমার জন্য আমি লম্বা পথ পাড়ি দিতে পেরেছি।
তোমার ভালোবাসায় আমি শিক্ত হতে পেরেছি
কারণ, তুমি নারী
তোমার মোহিনিয় শ্রোতের টানে আমি শান্ত হতে পারি।
তোমার মায়াবী স্নেহের পরশে নির্ভরতা খুঁজেছি
কারণ, তুমি নারী
তোমার জন্য আমি অসাধ্যকে সাধন করতে পারি।
তোমার অদৃশ্য শক্তির টানে আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি
কারণ, তুমি নারী
তোমার জন্য আমার জীবনকে সার্থক করতে পারি।
তোমার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম কে টিকিয়ে রাখতে পারি
কারণ, তুমি নারী
তোমার জন্য মানবসত্তা জিয়িয়ে রাখতে পারি।
প্রজন্মের দায় তোমার নিকট অনাদিকাল থেকে ঋণী
কারণ, তুমি নারী
তোমাকে নিয়ে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে পারি।
তোমার জন্য নারী-পুরুষের জীবন সহজে সার্থক করি
কারণ, তুমি নারী
তাই তো তোমার জন্য আকাশ সমান ঝুঁকি নিতে পারি।
তুমি প্রজন্মের পর প্রজন্মকে সুন্দরভাবে বেঁচে রেখেছে
কারণ, তুমি নারী
হাতে হাত রেখে তোমার প্রেরণায় এগিয়ে যেতে পারি।
×××
আজ ৮ মার্চ
বিশ্ব নারী দিবসে জগতের সকল নারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই।
বিশ্বের সকল নারীদের জন্য আমার আজকের লেখা ‘‘কারন তুমি নারী” কবিতা উৎসর্গ করিলাম।












