

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০২০৬২০২৩ দুপুর
রক্ত পিপাসু চাটার দল
এক ঘুষিতে ঝরবে তোদের
অঝোর ধারায় চোখের জল।
অত্যাচারীর স্বর্গ এবার
ভেঙ্গে ফেলবো রুদ্র রোষে
ঝরবে তোদের অশ্রু জল।
নিরীহ মানুষ জেগে উঠলে
পার-পাবিনা পালিয়ে যেতে
করবে তোদের রক্ত জল।
যারাই হবি অত্যাচারী
আম জনতার শাসন জারি
করবে তোদের পদ-তল।
শোষন করা শাসক যারা
তোরাই এখন পড়বি ধরা
পালাবি কোথায় এবার বল।
ক্ষমতার লোভে বিবেক হারা
করবে তোদেরকে ছন্ন-ছাড়া
পাবি কোথায় নিজের দল।
সমাজ এখন ঐক্য-বদ্ধ
রাখবেনা তোদের সাড়া-শব্দ
বিনাশ হবে তোদের দল।
সময় থাকতে ঠিক না হলে
জন-রোষে করবে তোদের
জমানো শরিরের রক্ত জল…… !!!












