অক্সফোর্ডের ফেলোশিপ পেলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা খাতে অসামান্য অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমি অব বিজনেস অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট (এবিআরএম)। সম্প্রতি এবিআরএম বিজনেস স্কুলে অনুষ্ঠিত ‘অষ্টম আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির পুনর্গঠন সম্মেলন’-এ ড. মো. সবুর খানের হাতে ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন যুক্তরাজ্যের সেন্টার ফর ইনোভেটিভ লিডরিশিপ নেভিগেশনের পরিচালক ও ইন্টারন্যাশনানাল জার্নাল অব হায়ার এডুকেশন ম্যানেজমেন্টের এডিটর ইন-চিফ ড. মার্ক টি জোনস।
প্রতি বছর শিক্ষা ও উদ্যোক্তা খাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান ও নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে এ বছর এবিআরএম ফেলোশিপ কমিটি বিশ্বের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এ ফেলোশিপের জন্য মনোনয়ন করে। ড. মো. সবুর খান ছাড়া অন্য দুজন হলেন— সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বিজনেস স্কুলের ডিন ড. জো-অ্যান রোলে ও যুক্তরাজ্যের অ্যান্টি ফ্রড কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. ডেভিড গ্রাভস। বিজ্ঞপ্তি