প্রগ্রেসিভ লাইফের “বিশেষ উন্নয়ন সভা-২০২৩” অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
সম্প্রতি ২০২৩ সালের ব্যবসা সফল করার লক্ষ্যে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর “বিশেষ উন্নয়ন সভা-২০২৩” ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি), কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কোম্পানির নব-গঠিত পরিচালনা পর্ষদের পরিচালক মহোদয়গণ এবং সারা দেশ থেকে আগত মাঠ পর্যায়ের উন্নয়ন ও বিপণন বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তাদেরকে নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ জাকির হোসাইন, এনডিসি, পিএসসি (এলপিআর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস- চেয়ারম্যান জনাব বজলুর রশিদ এমবিই সহ সম্মানিত পরিচালকবৃন্দ সর্বজনাব এম. এ করিম, ড. তাজরিনা ফারাহ, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ এবং কোম্পানির উপদেষ্টা (Advisor) জনাব বোরহান উদ্দিন আহম্মেদ । সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ শাহজাহান আজাদী। এই প্রসঙ্গে, মাননীয় চেয়ারম্যান মহোদয় দৃড়ভাবে মত প্রকাশ করেন যে, কোম্পানির ব্যবসা বৃদ্ধিসহ সার্বিক অবস্থার উন্নয়নে পলিসি গ্রাহকদের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে অবশ্যই কোম্পানি দ্রুত ঘুরে দাঁড়াবে।