
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৬ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ্ কাউন্সিল এর ৭ম সভা কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ কাউন্সিল এর চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী। আরো উপস্থিত ছিলেন শরীয়াহ্ কাউন্সিলের সদস্য সচিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সহ শরীয়াহ্ কাউন্সিলের অন্যান্য সম্মানিত সদস্যগণ।












