বিডি ফিন্যান্সের ডিএমডি পদে রফিকুল ইসলাম

মোহাম্মদ রফিকুল ইসলাম সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফিন্যান্স) নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে দীর্ঘ ২১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ রফিকুল ইসলামের। করপোরেট, সিন্ডিকেশন, প্রজেক্ট ফিন্যান্স ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় তিনি বিশেষভাবে অভিজ্ঞ ও পারদর্শী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী রফিকুল ইসলাম ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এনএ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি