সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর মধ্যে রেমিটেন্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ও সিইও শফিকুল আলম ও ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর সিইও জনাব আব্দুস সালাম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, এনআরবি ব্যাংকিং এন্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান জনাব মোহাঃ আব্দুস সোবহান, ব্র্যাক সাজন এক্্রচেঞ্জ লিমিটেড, ইউকে এর বাংলাদেশ বিষয়ক কান্ট্রি হেড মিস সানজানা ফরিদ এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। যমুনা ব্যাংকের যে কোন শাখা থেকে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর মাধ্যমে প্রেরিত ফরেন রেমিটেন্স গ্রহণ করা যাবে।
Recently an agreement signing ceremony for Foreign Remittance Services between Jamuna Bank Ltd and Brac Saajan Exchange Limited, UK was held at Head Office of Jamuna Bank Limited. Mr. Shafiqul Alam, Honorable Managing Director and CEO of the bank & Mr. Mr Abdus Salam, MD & CEO of Brac Saajan Exchange Limited signed the agreement on behalf of their organizations in presence of Mr. Mirza Elias Uddin Ahmed, Additional Managing Director of Jamuna Bank and Md. Abdus Sobhan , VP & Head of NRB Banking & FRD of JBL, Ms Sanjana Farid, Country Head, Bangladesh Operations of Brac Saajan Exchange Ltd. along with Mr Mohammad Nasir Uddin, Business development Executive, Corporate Relations were also present on the occasion. The beneficiaries will be able to receive their Remittances from any Branch of JBL sending through Brac Saajan Exchange Limited, UK.











