মো. নজরুল হোসেন সম্প্রতি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৩ সালে আইএফআইসি ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন। এছাড়া তিনি মেঘনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নজরুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি











