ভিশন ইলেকট্রনিকসের পরিবেশক সম্মেলন

গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিশন ইলেকট্রনিকসের পণ্য পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশ থেকে ভিশন-এর দেড় হাজারের বেশি পরিবেশক সোমবার এ সম্মেলনে অংশ নেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ভিশন ইলেকট্রনিকসের জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (সেলস) ইসহাক জোয়ার্দ্দার, জেনারেল ম্যানেজার (অপারেশন) নুর আলম এবং হেড অব সার্ভিস মাহাবুবুর রহমানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।