ঘরে বসে অনলাইনে বীমা করার সুবিধা চালু করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ডিজিটাল ইন্স্যুরেন্স’ সেবার উদ্বোধন করা হয়। প্রথম দফায় মোটর, হেলথ এবং ট্রাভেলস ইন্স্যুরেন্স (ওএমিসি) পণ্যে এ বিমা চালু হচ্ছে। ডিজিটাল ইন্স্যুরেন্স চালু হলে গ্রাহকদের কোম্পানির অফিসে গিয়ে পলিসি করতে হবে না।
পাশাপাশি বিমা কোম্পানির এজেন্ট কিংবা কর্মকর্তাদেরও পলিসি হোল্ডারদের বাসায় বাসায় যেতে হবে না। তাতে গ্রাহকদের কষ্ট লাঘব হবে, হয়রানিও কমবে। এজন্য গ্রাহককে কোম্পানিটির ওয়েসবাইটে যেতে হবে। সেখানে গিয়ে ডিজিটাল ইন্স্যুরেন্স নামের অংশে ক্লিক করতে হবে। সেখানে গেলেই তিনটা অপশন দেখা যাবে। সেখান থেকে গ্রাহকদের পছন্দমতো আবেদন ফরমটি ফিল-আপ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।
তিনি বলেন, আজ বাংলাদেশের বীমা খাতের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আশা করি, সব বীমা কোম্পানি আস্তে আস্তে ডিজিটাল বীমার দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, গ্রিন ডেল্টার অ্যাডভাইজর এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএইও) নাসির উদ্দিন চৌধুরী, বর্তমান এমডি ও সিএইও ফারজানা চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।