চট্টগ্রামের নাসিরাবাদে সম্প্রতি গ্রীন ডেল্টার নতুন একটি ফ্ল্যাগশিপ শাখা উদ্বোধন করা হয়েছে। এ শাখার মাধ্যমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পাশাপাশি গ্রীন ডেল্টা সিকিউরিটিজ ও জিডি অ্যাসিস্টের কার্যক্রম পরিচালিত হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী ও সদস্য গোকুল চাঁদ দাস শাখাটির উদ্বোধন করেন। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি












