নিজস্ব প্রতিবেদক :
গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) পদে নিযুক্ত হলেন কাজী মাহবুব হাসান।
অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই নিয়োগ কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।
কাজী মাহবুব হাসান ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটিতে হেড অফ ট্রান্সফরমেশন হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির উদ্ভাবন বিষয়ক এজেন্ডা বিশেষ করে জিপি একসেলেরেটর পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর আগে তিনি ডেলয়েট ইউকে-তে সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলেন। সেখানে তিনি টেলিযোগাযোগ, তেল ও গ্যাস, গ্রাহকসেবা এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের বিজনেস ট্রান্সফরমেশন প্রোগ্রাম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
ডেলয়েটে কাজ করার আগে কাজী মাহবুব হাসান আইবিএম ইউকে এবং বিএটি, বাংলাদেশে ফাইন্যান্স ও মার্কেটিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে বিবিএ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি পেশাজীবী হিসাবরক্ষণ সংস্থা এসিসিএ, ইউকের একজন ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনটেন্ট (এফসিসিএ)।











