সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিকেল প্রোডাক্টস লিমিটেড এর কর্মচারী মোঃ রিয়াজ উদ্দিনের গ্রুপবীমার মৃত্যু দাবী বাবদ একলক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, সাবেক এমপি। বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিকেল প্রোডাক্টস লিমিটেড এর পক্ষে চেক গ্রহণ করেন সাব্বির আহমেদ, ম্যানেজার (এইচআর)। এসময় উপস্থিত ছিলেন জেনিথ লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ কে এম বদিউল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজীম খান, পরিচালক সামছুল আলম ও সৈয়দা নাসরিন আজীম এবং কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।












