
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। সম্প্রতি রাজধানীর হোটেল আমারিতে এই সম্মেলনে ২০১৮ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০১৯ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয় বলে জানান হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত বছর বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য অনুষ্ঠানে বিভিন্ন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আইনজীবী আবদুল বাসেত মজুমদার। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক বিউটি আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান, মোহাম্মদ সেলিম, রুহুল আমিন, তানভীর আহমেদ মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তাহমিনা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান এবং তানজিমা বিনতে মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












