“প্রথম দেখেছি যখন”

খোন্দকার জিল্লুর রহমান :-
চঞ্চলা এ মনে তৃষিত নয়নে
প্রথম দেখেছি যখন,
ক্ষুদার্ত হৃদয়ে গোপনে গোপনে
তোমাকে করেছি আপন।
নিশিতে আমাকে করেছ পাগল
দিবসে দিয়েছ শান্তনা,
দিনরাত শুধু করেছি মনে মনে
তোমাকে পাবার গোপন প্রার্থনা।
হৃদয় দুয়ারে দাড়িয়ে ছিলে বলে
শুধু একাই দেখেছি তোমাকে,
সাজিয়ে রাখনি মলিন বালিতে
ধারন করেছ মনেতে আমাকে।
গ্রীস্ম, বর্ষা, শরত-হেমন্তে তুমি
ছিলে দাড়িয়ে আমার ছায়ায়,
শীত ও বসন্তে চঞ্চলা হয়ে
আপন করেছ একান্তে আমায়।

বর্ষা বিধূর ঝির ঝির বৃষ্টিতে ছিলে
দাড়িয়ে একাকী দক্ষিন জানালায়,
কদম ফুলের স্বেত-হলুদে সাজিয়ে
গেঁথেছ চুলের কাল খোঁপায়।
ভোরের আলোতে চুমু খেয়ে কপালে
এখন হয়না কো পথ চলা,
বিমুর্ত রাত কেটে যায় অপলকে
কথাগুলি থাকে না বলা।
জমে থাকা মনের ভাব গুলো আজ
পারি না কাউকে বলতে,
তোমাকে হারিয়ে উৎপুল্য মনে
একা একা পথ চলতে।
হারানো ব্যাথায় এখনো আমি
পথে খুঁজি একা একা,
নিশ্বাসে বিশ্বাসে কখনো হয়তো
আবার পাব যে তোমার দেখা।
==========