ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে বেগম মনোয়ারা আহমেদকে পরিচালক নির্বাচিত করা হয়। এজিএমে পর্ষদ সদস্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আলহাজ ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার, মোরশেদুল শফি, একেএম জিয়াউদ্দিন চৌধুরী, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, মোহাম্মদ আনিসুল হক, এসএম পারভেজ আলম, হাসিনা বেগম, রোকন উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক জামাল আবদুল নাছের চৌধুরী, এমডি ও সিইও এএমএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। উপদেষ্টা একেএম সরওয়ার্দি চৌধুরী ও কোম্পানির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাও এজিএমে অংশ নেন। সভা সঞ্চালনায় ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন। বিজ্ঞপ্তি