
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ১৭১তম বোর্ড সভায় এ কে এম মনিরুল হক পুনরায় ‘চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন এবং জোবায়ের হুমায়ুন খন্দকার পুনরায় ‘ভাইস-চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন।
এ কে এম মনিরুল হক কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান । হক বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ইসি সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।












