শিরোনাম : “আমাদের মুক্তি কোথায়?”(দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমানঃ-
তারিখ : ১৩/১০/২০২২
ফ্যাঁসিবাদের আবর্তে সময়ের রাজত্তে কেহ
থাকতে পারেনাই দীর্ঘ সময় পদায়ন,
তাদের অত্যাচারে সমাজের সর্বস্তরে যুগে যুগে
অত্যাচারি সবসময় হয়েছে ইতিহাসের নির্মম পতন।
অসভ্যতার বেড়াজালে সভ্যতার সাংস্কৃতি টিকে থাকে কষ্টে
প্রহসনের প্রেসনে নিস্পেসিত মানবতা বাঁধা আছে অষ্টেপিষ্টে।
অদৃশ্য হুমকির সংসয় সংকল্পে আছি এক খোলা কারাগারে
পারিনা কোন কিছু বলতে নির্বিগ্নে প্রানখুলে অকাতরে।
নগ্নতার বেড়াজালে আবদ্ধ মানব সভ্যতা সদা-সর্বদা
মুখ থুবড়ে পড়েছে অদৃশ্য কালাকানুনে বাঁধা সব সফলতা।
অনাগত প্রজন্মের নিকট নেই কোন দ্বায়বদ্ধতা
ববর্র্রতার রোষানলে নির্বাক চাহিদা বন্ধি রয়েছে সদা।
ভাষাহীন চিত্তের তর্জন গর্জনে নির্বিকার হয়ে আছে
দুঃস্বপ্নে বয়ে যাওয়া দিনগুলির স্বপ্ন,
শব্দহীন চিৎকারে বুক ফাটা আর্তনাদ যেন
অনিয়ম আর অমানবিকতার ধুম্রজালে বন্ধি হয়েছে সর্বত্র।
অতি উৎসাহের প্রভাবে উন্নত সাংস্কৃতির জ্ঞান ভান্ডার
শুন্যতার অবগাহনে পড়ায় মাথাছাড়া দিয়ে উঠেছে বর্বরতা,
উশৃঙ্খল বেহায়াপনার উর্বরতায় উর্বর হায়েনার দল
কেড়ে নিয়েছে নির্মমতার রক্তচোখে মানব সমাজের মনোবল।
দগ্ধ মানবতা ব্যতিব্যস্ত সর্বত্র জীবনের তাগিদে
পারেনাই তারা কখনো যে নিজের সাথে আপোষ করিতে।
মুদ্রিত নিয়মের আবর্তে বন্ধি সর্বত্র সভ্য সমাজ
গগন বিদারি আওয়াজ তুলে করে শব্দহীন আসফাঁস।
লাল ফিতায় সাঁটানো ফাইলের শৃঙ্খলে আবদ্ধ মানবতা
দুষ্টচক্রের চাতুরতায় বন্ধি হয়েছে অব্যাক্ত সরলতা,
শব্দহীন কন্ঠে চিৎকার করে এ পৃথিবীকে বলছে
আমাদের মুক্তি কোথায়, আমাদের মুক্তি দাও
আমরা মুক্তি চাই…. ।