শিরোনাম :”রূপ-প্রকৃতি”(দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমানঃ-
তারিখ : ০৮/১০/২০২২
সাদা সাদা কাশফুল
নদী পাড়ে পাড়ে
মন ছুটে যায় শুধু
সেথা বারে বারে।
লাল লাল গোলাপের
সারি সারি মালা
কালো চুলে গুঁজে নিয়ে
চলে যায় মেলা।
জলে ভাসা পদ্মফুল
লাল নীল রঙ্গে
ফুটে থাকে দিন রাত
রূপ জাগা অঙ্গে।
রাত জাগা পাখী গুলি
মৃদু স্বরে ডাকে
ভোর হলে খাদ্য খুঁজে
মরা নদী বাঁকে।
নাম তার মুতি বিল
হাটু হাটু জল
হাঁস গুলি ভেসে ভেসে
করে কোলা হল।